১০ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

বিএমডিএ’র কার্যক্রমের অগ্রগতির পর্যালোচনায় মাসিক সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০২১, ৫:৫৭ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
বিএমডিএ’র কার্যক্রমের অগ্রগতির পর্যালোচনায় মাসিক সভা অনুষ্ঠিত
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি : বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের আগষ্ট/২০২১ পর্যন্ত সময়ের বাস্তবায়ন ও অন্যান্য কার্যক্রমের অগ্রগতির পর্যালোচনার নিমিত্তে গতকাল রোববার সকাল ১০.৩০ মিঃ “ জুম প্লাটফর্ম” এর মাধ্যমে এক মাসিক সভার আয়োজন করা হয়। সভায় সংযুক্ত থেকে কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক জনাব মোঃ আব্দুর রশীদ সভা পরিচালনা করেন। এছাড়া মাসিক সভায় সংযুক্ত ছিলেন কর্তৃপক্ষের সদর দপ্তর ও মাঠ পর্যায়ের তত্ত্বাবধায়ক প্রকৌশলী, প্রকল্প পরিচালক, সচিব, নির্বাহী প্রকৌশলী ও সহকারী প্রকৌশলীবৃন্দ।

উক্ত সভায় বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের মাননীয় চেয়ারম্যান বেগম আখতার জাহান সংযুক্ত থেকে সভাপতিত্ব করেন। কর্তৃপক্ষের মাননীয় চেয়ারম্যান চলমান প্রকল্পসহ কর্তৃপক্ষের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতির পর্যালোচনা সভায়, কর্তৃপক্ষের নির্বাহী পরিচালকসহ “জুম প্লাটফর্ম” এর মাধ্যমে সংযুক্ত থাকার জন্য সকল কর্মকর্তাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানান। তিনি সভায় মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নিকট থেকে সেচ, বৃক্ষরোপণ ও অন্যান্য কার্যক্রম সম্পর্কে বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন। মাঠের সমস্যা ও তার সমাধানে নির্বাহী পরিচালকের গঠনমুলক ও বাস্তবসম্মত বক্তব্য শোনেন।

তিনি মাঠ পর্যায়ের কার্যক্রম নিয়ে সন্তোষ প্রকাশ করেন। পরিশেষে তিনি আসন্ন সেচ মৌসুমে বরেন্দ্রের কৃষক ভাইয়েরা যেন সঠিক সেবা পায় এবং বিএমডিএ‘র সৈনিকেরা যেন মাননীয় প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত রেখে কৃষি উন্নয়নে নিরলস সেবা দিয়ে বরেন্দ্র অঞ্চলকে শুধু উত্তরবঙ্গের শষ্যভান্ডার নয়, সারা বাংলাদেশের শষ্যভান্ডারে পরিনত করতে পারে সেই আশাবাদ ব্যক্ত করা হয়।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন