১০ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

করোনা প্রতিরোধ বুথটি এখন ময়লা আর ধুলাবালিতে পরিপূর্ণ!

প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০২১, ৫:৫৩ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
করোনা প্রতিরোধ বুথটি এখন ময়লা আর ধুলাবালিতে পরিপূর্ণ!
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার : ফ্রি সেবাটির নাম দেয়া হয়েছিল করোনা প্রতিরোধ বুথ। স্থান পেয়েছিল রাসিক এর গ্রাউন্ড ফ্লোরে। প্রথম প্রথম সেবা দিলেও এখন সেটি সেবাহীন বুথে হয়েছে পরিণত। সাবেক রাজশাহী মহানগর ছাত্রলীগের সভাপতি রকি কুমার ঘোষের সৌজন্যে করোনার প্রাদুর্ভাব চলাকালীন সময়ে রাজশাহী সিটি কর্পোরেশনকে ফ্রি মাস্কের এই বুথটি দেয়া হয়েছিল। যেখানে থেকে আগত সকল সেবাগ্রহীতারা ছাড়াও কর্পোরেশনে কর্মকর্তরাও প্রয়োজনবোধে একটি করে মাস্ক নিতে পারতো। কিন্তু, করোনাভাইরাসের সংক্রমণের হার হ্রাস পাবার অনেক আগে থেকেই উক্ত মাস্ক বুথটি অকার্যকর হয়ে পড়ে আছে মাসের পর মাস ধরে।

উক্তস্থানটি থেকে শুধু যে ফ্রি মাস্ক সরবরাহের ব্যবস্থা ছিল তা কিন্তু নয়, ঐ বুথটির সর্বনিম্নে একটি বক্স ছিল যেখানে ব্যবহৃত কিংবা নষ্ট হয়ে যাওয়া মাস্কটি ফেলাও যেতো। এতে করে একদিকে যেমন সবাই সচেতন হতো ঠিক অন্যদিকে, ব্যবহৃত মাস্কটি যত্রতত্র ফেলে ভাইরাস বিস্তার থেকেও রক্ষা পেতো কর্পোরেশন। যে কোন ব্যক্তি ইচ্ছা করলেই উক্ত বুথটি থেকে একটি করে মাস্ক সংগ্রহ করতে পারতো সকাল নয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত। বুথটিতে লিখা আছে, ‘করোনাভাইরাসকে প্রতিরোধ করতে এই সেবা গ্রহণ করুন। এছাড়াও লিখা আছে, মাস্ক ব্যবহার করুন এবং অন্যকে মাস্ক ব্যবহারে সাহায্য করুন। একটির বেশি মাস্ক নিবেন না।’ কিন্তু, বিগত কয়েক মাস ধরে উক্ত বুথটি সেবাহীন অবস্থায় দাড়িয়ে আছে সমস্ত শরীরে ময়লা আর ধুলাবালি নিয়ে। বুথটির নাম দেয়া হয়েছিল করোনা প্রতিরোধ বুথ।

উক্ত বুথের পাশেই সিডিসি টাউন ফেডারেশন (কমিউনিটি ডেভেলপমেন্ট শাখা রাসিক) এর প্রচারমূলক একটি লিফলেট সাঁটানো আছে দেয়ালে। সেখানে মেয়র মহোদয়ের ছবি দিয়ে লেখা আছে, ‘শুনুন মানুন বাঁচুন’। ‘নিজে মাস্ক পরি, অন্যকে সচেতন করি’। কিন্তু এতো কিছুর পরেও নামমাত্র সেবার ঘৌড়দৌড় যেনো অত্যন্ত স্বল্প সময়ের মধ্যেই ছিল সীমাবদ্ধ বলে মন্তব্য সেখানে কর্মরতদের অনেকের। রাসিক ভবনে গিয়ে দেখাগেছে, সেখানে আগত সেবাগ্রহীতাদের অনেকের মুখেই নেই মাস্ক। উপরন্তু, সেখানে কর্মরতদের মুখেও মাস্ক পড়ার প্রবণতা তেমন একটা লক্ষ্য করা যায়নি।

দেশে এখানো আট শতাংশ হারে করোনাভাইরাসের সংক্রমণ এর খবর পাওয়া যাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পায় গাণিতিক হারে। যার কারণে, ‘সর্বদাই মাস্ক পড়াসহ স্বাস্থ্যবিধি মান্যতার বিষয়টির কথা বারবার বলছেন বিশেষজ্ঞরা।’ অন্যদিকে, করোনাভাইরাসের প্রাদুর্ভাবের প্রথমদিকে রাসিকের প্রধান ফটকে তৈরি করা হয়েছিল জীবানুনাশক ট্যানেল। মাসখানেক সেটি সেবাও দিয়েছিল। পরবর্তীতে আরো একটি জীবানুনাশক ট্যানেল বসানো হয় রাসিক ভবনের গ্রাউন্ডফ্লোরের লিফ্ট সংলগ্ন স্থানে। কিন্তু বিগত কয়েকমাস ধরে সেগুলোও উধাও। কোথায় আছে কিভাবে আছে জানেনা অনেকেই।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন