১০ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

বাগমারায় চুরি হওয়া মোটরসাইকেলের সন্ধান মেলেনি

প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০২১, ৫:৫২ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
বাগমারায় চুরি হওয়া মোটরসাইকেলের সন্ধান মেলেনি
বিজ্ঞাপন

মচমইল থেকে সংবাদদাতা : রাজশাহীর বাগমারায় চুরি হওয়ার সাতদিন পরেও চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার সহ কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। গত ৬ সেপ্টম্বর উপজেলার মোহনগঞ্জ কওমী মাদ্রাসার পাশে আইডিয়াল স্কুল চত্বর থেকে চুরি হয় ডিসকভার ১২৫ সিসি লাল-কালো রঙ্গের একটি মটর সাইকেল। ওই দিন মটর সাইকেলের মালিক মেহেদী হাসান টিপু বাগমারা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে। মটরসাইকেল চুরির ঘটনায় গত ৯ সেপ্টম্বর অজ্ঞাত কয়েক জনের বিরুদ্ধে এজাহার দায়ের করেন মেহেদী হাসান টিপু।

চুরি হওয়া মটর সাইকেলের রেজিস্ট্রেশন নম্বর রাজশাহী-হ, ১৫-৯৬৯৬। দিনের বেলা মটর সাইকেলটি চুরি হলেও তার কোন সন্ধান করতে পারেনি পুলিশ। এর আগে ওই চক্রটি মেহেদী হাসানের একটি মুরগীর খামারে আগুণ দিয়েছিল। একের পর এক চাঞ্চল্যকর এমন ঘটনায় চিন্তিত মেহেদী হাসান পিটু। মেহেদী হাসান জানান, আমি সহজ সরল ছেলে। কারো সাথে বিবাদে জড়াতে চাইনা।

অথচ আমার উপরে শত্রুতা করে লোকজন। আমি প্রকৃত চোরদের খোঁজে বের করে আইনের আওতায় আনার দাবী জানাচ্ছি। এ ব্যাপারে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাক আহম্মেদ বলেন, মটর সাইকেল চুরির ঘটনায় অজ্ঞাতদের নামে একটি এজাহার পেয়েছি। মটরসাইকেল উদ্ধার সহ চুরির সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন