‘দি সাউথ এশিয়ান ট্যুরিজম’ এয়ারপোর্ট শাখার উদ্বোধন
স্টাফ রিপোর্টার : উন্নত সেবার মান নিশ্চিতে দি সাউথ এশিয়ান ট্যুরিজমের রাজশাহীর এয়ারপোর্ট শাখা অফিস উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার সময় দি সাউথ এশিয়ান ট্যুরিজম এর রাজশাহী এয়ারপোর্ট শাখা অফিস উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী ও প্রধান নির্বাহী মোসাঃ সুলতানা পারভিন। এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী চেম্বারের পরিচালক সাদরুল ইসলাম, রাজশাহী নগরীর স্বনামধন্য ডেভেপার্স কোম্পানী আল-আকসা ডেভেরপার্স প্রাইভেট লিমিটেডের ব্যববস্থাপনা পরিচালক ও রেডার সাধারণ সম্পাদক মিজানুর রহমান কাজি।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিভিন্ন এয়ারলাইন্স এর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। দি সাউথ এশিয়ান ট্যুরিজমের গ্রাহক ও বিভিন্ন এয়ারলাইন্স-এ যাতায়াতকারী যাত্রীদের দ্রুত সেবা প্রাপ্তির সুবিধার্থে রাজশাহীর হযরত শাহ্ মখদুম বিমান বন্দরের প্রধান গেটের সম্মুখে শাখাটি স্থাপন করা হয়েছে। অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট টিকেটের পাশাপাশি প্রতিষ্ঠানের অন্যান্য সেবা সম্পর্কিত তথ্য যাত্রীরা এ শাখা থেকে জানতে পারবেন।
