রামেক হাসপাতালে করোনা ও উপসর্গে ৮ জনের মৃত্যু
স্টাফ রিপোর্টার : রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গতকাল সকাল পর্যন্ত আরো ৮ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ১ জন করোনায় ও উপসর্গে সাত জনের মৃত্যু হয়েছে। এছাড়া শনাক্তের হার ১০ দশমিক ৮৩ শতাংশ। হাসপাতালটিতে নতুন করে ভর্তি হয়েছেন ২৮ জন। করোনা ইউনিটে ভর্তি আছেন ১৫৯ জন।
রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘন্টায় করোনা ওয়ার্ডে নতুন রোগী ভর্তি হয়েছেন ২৮ জন। এনিয়ে ২৪০ বেডের বিপরীতে মোট ভর্তি রোগী আছেন ১৫৯ জন। এর আগেরদিন রাজশাহীর দুটি পিসিআর ল্যাবে রাজশাহী জেলার ৩৯৭টি নমুনা পরীক্ষায় ৪৩ জনের করোনা পজেটিভ আসে। রাজশাহীতে শনাক্তের হার ১০ দশমিক ৮৩ শতাংশ।
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
