১০ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

বাগমারায় পানিতে ডুবে যুবকের মৃত্যু

প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০২১, ৫:৩১ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
বাগমারায় পানিতে ডুবে যুবকের মৃত্যু
বিজ্ঞাপন

মচমইল থেকে সংবাদদাতা : রাজশাহীর বাগমারায় পানিতে পড়ে আলাম (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার বেলা দুইটার দিকে বাড়ির পাশের পুকুর থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। আলাম উপজেলার কোন্দা গ্রামের মৃত সিদ্দিকুর রহমানের ছেলে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। স্থানীয়রা জানান, দীর্ঘদিন থেকে আলাম শারীরিক অসুস্থততায় ভুগছিলেন।

এর আগেও বেশ কয়েকবার পানিতে পড়েছিলেন। আগে প্রাণে বেঁচে গেলেও শুক্রবার শেষ রক্ষা হয়নি। এ ঘটনায় বাগমারা থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। এ ব্যাপারে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাক আহম্মেদ বলেন, পানিতে পড়ে যুবকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন