পুঠিয়ায় জনপ্রশাসন সচিবের মতবিনিময়
পুঠিয়া সংবাদদাতা : রাজশাহীর পুঠিয়া উপজেলার বারইপাড়া তালুকদার গ্রামে ভূমি ও গৃহহীনদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। গতকাল শুক্রবার (১০ সেপ্টেম্বর) বিকেলে এ সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কেএম আলী আজম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, রাজশাহী বিভাগীয় কমিশনার হুমায়ন কবির। উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুল হাই মোহাস্মদ আনাছের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিল। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আরাফাত আমান আজিজ, থানার ওসি সোহরাওয়ার্দী হোসেন উপস্থিত ছিলেন।
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
