১০ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

তানোরে মাদকসহ ৪ জন গ্রেপ্তার

প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০২১, ৬:৪২ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
তানোরে মাদকসহ ৪ জন গ্রেপ্তার
বিজ্ঞাপন

এফএনএস : তানোরে থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে বিভিন্ন এলাকা থেকে হেরোইন, ইয়াবা, গাঁজা ও চোলাইমদসহ ৪জনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে গ্রেপ্তারকৃতদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এরা হলেন, ৯ পিচ ইয়াবা ট্যাবলেটসহ তানোর পৌর এলাকার গোল্লাপাড়া (পশ্চিম পাড়া) গ্রামের ইসরাইল মন্ডলের ছেলে ইব্রাহিম মন্ডল(২৫), ১২ গ্রাম গাঁজাসহ পারিশো (বাতাসপুর) গ্রামের মৃত হোসেন আলীর ছেলে আরব আলী (৫৩),

৫লিটার দেশীয় তৈরি চোলাইমদসহ পারিশো (বাতাসপুর) মৃত রাজনন্দের ছেলে শ্রী কৃষ্ণ (৪৮) এবং ২ গ্রাম হেরোইনসহ মুন্ডমালা পৌর এলাকার সাদিপুর গ্রামের সামসুদ্দিনের ছেলে বুলবুল আহম্মেদ ওরফে বাবলু (৩৪)।

তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান বলেন, বুধবার বিকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় থানায় পৃথক পৃথক ভাবে মামলা দায়েল করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বৃহস্পতিবার দুপুরে পুলিশ স্কটের মাধ্যমে আদালতে প্রেরণ করা হয়েছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন