বাগমারায় হেরোইনসহ বিভিন্ন মামলায় পাঁচ জন গ্রেপ্তার
মচমইল থেকে সংবাদদাতা : রাজশাহীর বাগমারায় হেরোইনসহ বিভিন্ন মামলায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হেরোইন ব্যবসায়ী মির্জাপুর গ্রামের ওয়াজকুরুনীর ছেলে সোহেল রানা (২১) এবং রামরামা গ্রামের কুদ্দুস প্রামানিকের ছেলে বাচ্চু প্রামানিক (৩৫)। অপরদিকে আদালতের গ্রেপ্তারী পরোয়ানাভুক্ত বিভিন্ন মামলার আসামী সাঁইপাড়া গ্রামের ইসলাম আলীর স্ত্রী রমেনা বেগম, শ্রীপতিপাড়া গ্রামের জিল্লুর রহমানের স্ত্রী রুনা বেগম এবং একই এলাকার গাছের আলীর ছেলে আজিজার রহমান।
গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যায় তাহেরপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই আব্দুর রাজ্জাক সঙ্গীয় ফোর্স নিয়ে ৬ গ্রাম হেরোইন সহ সোহেল রানা এবং বাচ্চুকে গ্রেপ্তার করে। মাদক উদ্ধারের ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। এ ব্যাপারে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহম্মেদ বলেন, মাদক উদ্ধারের ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। সেই সাথে ওয়ারেন্টভুক্ত ২নারী সহ ৩জনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
