ভবানীগঞ্জ ইউনিয়ন ভূমি অফিস উদ্বোধন
মচমইল থেকে সংবাদদাতা : দেশব্যাপি সকল ইউনিয়ন ভূমি অফিস উদ্বোধনের অংশ হিসেবে গতকাল বুধবার উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়ন ভূমি অফিস উদ্বোধন করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশব্যাপী নবনির্মিত সকল ভূমি অফিসের উদ্বোধন করেন। সরকারের প্রতিনিধি হিসাবে বাগমারা উপজেলা প্রশাসন গতকাল বুধবার সকালে ভবানীগঞ্জ বাজারস্থ’ ভবানীগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসের নামফলক উন্মোচন করেন।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার শরিফ আহম্মেদ, সহকারি কমিশনার(ভুমি) মাহমুদুল হাসান, ভবানীগঞ্জ পৌর মেয়র আব্দুল মালেক মণ্ডল, উপজেলা প্রকৌশলী সানোয়ার হোসেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহম্মেদ, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক গোলাম সারওয়ার আবুল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাসুদুর রহমান, উপ-সহকারি প্রকৌশলী তোফাজ্জল হোসেন প্রমুখ।
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
