নওহাটা ভূমি অফিস উদ্বোধন
পবা প্রতিনিধি : ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে একযোগে নবনির্মিত ইউনিয়ন ভূমি অফিস ভবন ও অনলাইন ভূমি উন্নয়ন কর আদায়ের শুভ উদ্বোধন করেন। তারই অংশ হিসেবে গতকাল বুধবার সকাল সাড়ে ১১টায় নওহাটা ইউনিয়ন ভূমি অফিসের উদ্বোধন করেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য মো. আয়েন উদ্দিন। এসময় বেলুন উড়িয়ে নওহাটা ভূমি অফিসের শুভ উদ্বোধন ও মোনাজাতের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়ার মাধ্যমে অনুষ্ঠান কর্মসূচী শেষ করা হয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন পবা উপজেলা পরিযদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জনাব ইয়াসিন আলী, পবা উপজেলা নির্বহিী অফিসার মো. শিমুল আকতার, পবা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ এহসান উদ্দীন, ভাইস চেয়ারম্যান জনাব মো. ওয়াজেদ আলী খান, পৌরসভা মেয়র হাফিজুর রহমান হাফিজ, ৮ নং কাউন্সিলর হাবিবুর রহমান হাবিব, নওহাটা ইউনিয়ন ভূমি অফিসের ভারপ্রাপ্ত ভূমি সহকারী কর্মকর্তা এ,এইচ,এম, মাহাবুব-উর-রশিদ,
পবা উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক মোতাহার হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, নওহাটা পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল মান্নান প্রমুখ। উল্লেখ্য যে, এখন থেকে সারাদেশে অনলাইনের মাধ্যমে ঘরে বসেই ভূমি উন্নয়ন কর প্রদান করতে পারবেন সম্মানিত ভূমি মালিকগণ। এই সিস্টেম চালু হওয়ার ফলে জন দূর্ভোগ, হয়রানি ও দূর্নীতিমুক্ত ভূমি সেবা পাওয়া যাবে।
