১০ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

পবায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

প্রকাশিত: ৯ সেপ্টেম্বর ২০২১, ৮:০৩ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
পবায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত
বিজ্ঞাপন

পবা প্রতিনিধি : রাজশাহীর পবায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার উপজেলা প্রশাসনের আয়োজনে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ইয়াসিন আলী। উপজেলা নির্বাহী কর্মকর্তা শিমুল আকতারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ওয়াজেদ আলী খান।

উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোজাম্মেল হক, শিক্ষা অফিসার রফিকুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা শিমুল বিল্লাহ সুলতানা, যুব উন্নয়ন কর্মকর্তা এমএনএম জহুরুল ইসলামসহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন