রাজশাহী নগরীতে জামায়াত নেতা গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগর জামায়াতের এক মজলিসে শুরা সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর নাম হুমায়ুন কবীর (৫৫)। নগরীর ধরমপুর এলাকায় তাঁর বাড়ি। রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল গত মঙ্গলবার রাতে ধরমপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে।
নগর ডিবি পুলিশের উপকমিশনার আরেফিন জুয়েল জানান, হুমায়ুন কবীরের বিরুদ্ধে থানায় ৯টি নাশকতার মামলা আছে। তাও তিনি সরকারবিরোধী ষড়যন্ত্র করছিলেন। তাই গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে।
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
