বাঘায় ফাঁস দিয়ে যুবকের আত্তহত্যা!
বাঘা প্রতিনিধি : রাজশাহীর বাঘায় সুমন (২০) নামে এক যুবক আত্তহত্যা করেছে। গত সোমবার রাত পৌনে নয়টায় নিজ বাড়িতে শয়ন ঘরের তীরের সঙ্গে গলায় ফাঁস দিয়ে সে আত্তহত্যা করে। সে উপজেলার খায়েরহাট গ্রামের এমদাদুল হকের ছেলে। জানা যায়, ছয় বছর আগে বাবা এমদাদুলকে ছেড়ে চলে যায় সুমনের মা রিপা বেগম। তখন সুমনের বয়স ছিল ১২ বছর।
পরে বাবা আরেকটি বিয়ে করেন। সুমনকে এদিন গত সোমবার সন্ধায় বাড়িতে রেখে সৎ মা প্রতিবেশিদের বাসায় যান। এ সময় রাত আটটার দিকে প্রতিবেশি যুবক সাগর তাকে ডাকাডাকি করে কোন সাড়া শব্দ না পেয়ে জানালা দিয়ে ডাকতে গিয়ে দেখেন, সুমন পাটের রশিতে গলায় ফাঁস দেওয়া অবস্থায় শয়ন ঘরের তীরের সাথে ঝুলছে। পরে গ্রামের লোকজনসহ বাড়ির পূর্ব দুয়ারি ঘরের জানালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়।
সেখানে কর্তব্যরত চিকিৎসক নিবেদিতা চ্যাটার্জি সুমনকে মৃত ঘোষনা করেন। সুমনের সৎ মা ও গ্রামের অনেকেই জানান, সুমনের মাথার সমস্যা ছিল। সে মাদকাসক্ত ছিল বলেও দাবি করা হয়। সুমনের বাবাও একজন অসুস্থ মানষিকতার লোক। রোজগারের তাগিদে তিনি ওই সময় ভ্যান নিয়ে বাইরে ছিলেন বলেও তারা জানান। বাঘা থানার অফিসার ইনচার্জ সাজ্জাদ হোসেন জানান, এ বিষয়ে কারও কোন অভিযোগ না থাকায় একটি ইউডি মামলা দায়ের পূর্বক লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে।
