বাগমারায় গাঁজাসহ একজন গ্রেপ্তার
মচমইল থেকে সংবাদদাতা : রাজশাহীর বাগমারা গাঁজাসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা গাঁজা ব্যবসায়ী হলেন দুলাল উদ্দীন (৩০)। সে উপজেলার আউচপাড়া ইউনিয়নের বিষ্ণপুর গ্রামেরমৃত খলিলুর রহমানের ছেলে। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত সাড়ে ১০ টার দিকে হাট গাঙ্গোপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই সামসুল ইসলাম সঙ্গীয় ফোর্স সহ নিজ এলাকা থেকে দুলাল উদ্দীনকে গ্রেপ্তার করে।
পরে তার দেহ তল্লাসী করে ৩০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। গাঁজা উদ্ধারের ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। এ ব্যাপারে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাক আহম্মেদ বলেন, মাদক উদ্ধারের ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার গ্রেপ্তারকৃত দুলাল উদ্দীনকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
