বুজরুক কোলা প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তি প্রস্তরের উদ্বোধন
মচমইল থেকে সংবাদদাতা : রাজশাহীর বাগমারা উপজেলার গনিপুর ইউনিয়নের বুজরুক কোলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তরের উদ্বোধন করা হয়েছে। চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচীর আওতায় মচমইল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভবনটি নির্মান করা হচ্ছে। ১ কোটি ১৬ লাখ ৬৩ হাজার টাকা ব্যয়ে ভবনটির নির্মান কাজ বাস্তবায়ন করছেন উপজেলা এলজিইডি। গতকাল সোমবার বিকেলে প্রধান অতিথি হিসেবে বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর কাজের শুভ উদ্বোধন করেন রাজশাহী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি, বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা এলজিইডি অফিসের উপ-সহকারী প্রকৌশলী তোফাজ্জল হোসেন, কার্যসহকারী বলরাম বিশ্বাস, বুজরুক কোলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ইয়াসমিন ফারিয়া, বিদ্যালয়ের সভাপতি পরিতোষ কুমার, গনিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সহ-সভাপতি শ্রীতেন্দ্রনাথ প্রামানিক, যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, ইউপি সদস্য খোরশেদ আলম, আ’লীগ নেতা রফিকুল ইসলাম, সিরাজুল ইসলাম, আব্দুল জব্বার, কাজল প্রমুখ। চারতলা ভিত্তি বিশিষ্ট স্কুল ভবনটির নির্মান কাজ শেষ হলে সুন্দর ভাবে লেখাপড়া করতে পারবে শিক্ষার্থীরা। সেই সাথে শ্রেণী কক্ষের সমস্যা দূর হবে।
