সর্বশেষ সংবাদ
‘আলুর গোল্লা’ খেতে বাগমারায় আসছেন দুর-দুরান্তের মানুষ পুঠিয়ায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিলের প্রতিবাদে বিক্ষোভ-পথসভা চিরনিদ্রায় শায়িত আয়াতুল্লাহ আলী খামেনি, যেখানে জন্ম সেখানেই বিদায় ট্রাম্পের মন্তব্য, আমাকে হত্যার ছক কষছে ইরান দেশের ১৩ উপজেলায় নতুন হাসপাতালের অনুমোদন, ১০১ শয্যাবিশিষ্ট হচ্ছে ৪১৮টি কমিটি গঠন নিয়ে সাপাহারে আদিবাসী পরিষদের একাংশের সংবাদ সম্মেলন বিশ্বকাপকে কেন্দ্র করে ১১ মৃত্যু, উদযাপন নিয়ন্ত্রণে হাইকোর্টে রিট রাজশাহী শহর বাঁধ দখলমুক্ত ও সরকারি সম্পত্তি সংরক্ষণে উচ্ছেদ অভিযান কুয়েত-বাহরাইনে মার্কিন ঘাঁটিতে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা ইরানের ইরানে রাতভর ভয়াবহ হামলা যুক্তরাষ্ট্রের

জর্ডানের রাজার সঙ্গে ইসরায়েলি প্রেসিডেন্টের গোপন বৈঠক

Paris
Update : সোমবার, ৬ সেপ্টেম্বর, ২০২১

এফএনএস : ইসরায়েলের প্রেসিডেন্ট ইসাক হেরজগ জানিয়েছেন, তিনি জর্ডানের রাজা দ্বিতীয় আব্দুল্লাহর সঙ্গে সাক্ষাত করেছেন। জর্ডানের রাজধানী আম্মানে তাদের দেখা হয়েছে। তবে তার এই সাক্ষাতের ঘটনা অনানুষ্ঠানিক ছিল। আগে থেকে এ বিষয়ে দু’দেশ থেকে কোনো ঘোষণা দেওয়া হয়নি। দু’দেশের কূটনৈতিক সম্পর্ক উন্নয়নে তাদের এই বৈঠক বেশ গুরুত্বপূর্ণ। শনিবার ইসরায়েলি টেলিভিশনে দেওয়া এক সাক্ষাতকারে তিনি বলেন, গত সপ্তাহে আমার সঙ্গে জর্ডানের রাজার দেখা হয়েছে এবং আমাদের দীর্ঘ আলাপ হয়েছে। আমি পুরো সন্ধ্যা তার প্রাসাদে সময় কাটিয়েছি।

আমাদের মধ্যে চমৎকার একটি বৈঠক হয়েছে। হেরজগের কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, জর্ডান ইসরায়েলের কাছে খুবই গুরুত্বপূর্ণ একটি দেশ। রাজা দ্বিতীয় আব্দুল্লাহর প্রতি গভীর শ্রদ্ধা প্রকাশ করে ওই বিবৃতিতে বলা হয়েছে, তিনি একজন মহৎ নেতা এবং ওই অঞ্চলের গুরুত্বপূর্ণ একজন শাসক। ওই বিবৃতি অনুযায়ী, রাজা দ্বিতীয় আব্দুল্লাহর প্রাসাদেই ওই বৈঠক অনুষ্ঠিত হয়েছে। দু’দেশের স্থিতিশীলতা, জ¦ালানি, রাজনৈতিক এবং অর্থনৈতিক বিভিন্ন ইস্যু নিয়ে এই দুই নেতার মধ্যে দীর্ঘ সময় আলাপ হয়েছে।

রাজা দ্বিতীয় আব্দুল্লাহর আমন্ত্রণেই জর্ডানে সফর করেছেন ইসরায়েলি প্রেসিডেন্ট। এর আগে গত জুনে ইসরায়েলের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর আম্মান সফরে যান নাফতালি বেনেট। সে সময় তিনি রাজা দ্বিতীয় আব্দুল্লাহর সঙ্গে সাক্ষাত করেন। তার এই সফরে ইসরায়েল এবং জর্ডানের মধ্যে পানি ও বাণিজ্য বিষয়ে দু’টি চুক্তি স্বাক্ষর হয়।


আরোও অন্যান্য খবর
Paris