১০ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

বিএমডিএ পরিচালনা বোর্ডের ৭৭তম সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ৬ সেপ্টেম্বর ২০২১, ৭:১৬ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
বিএমডিএ পরিচালনা বোর্ডের ৭৭তম সভা অনুষ্ঠিত
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি : বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ পরিচালনা বোর্ডের ৭৭তম সভা ভার্চুয়াল পদ্ধতিতে অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার বেলা ১১ টায় সভার সভাপতিত্ব করেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান বেগম আখতার জাহান। সভায় স্বাগত বক্তব্য উপস্থাপন করেন নির্বাহী পরিচালক ও পরিচালনা বোর্ডের সদস্য সচিব মোঃ আব্দুর রশিদ। বোর্ড সভায় অংশগ্রহন করেন পরিচালনা বোর্ডের সদস্য মো ঃ সাজ্জাদুল হাসান উপ-সচিব মন্ত্রিপরিষদ বিভাগ,মোঃ মমিনুর রহমান উপ-সচিব পানি সম্পদ মন্ত্রণালয়, মোঃ হামিদুর রহমান উপ-সচিব (আইন) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়,

উপসচিব (উপকরণ-১) কৃষি মন্ত্রণালয় এর পক্ষে সিনিয়র সহকারী সচিব তাসনিম জেবিন বিনতে শেখ, জেলা প্রশাসক রাজশাহী এর পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) কল্যান চৌধুরী, জেলা প্রশাসক দিনাজপুর এর পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শরিফুল ইসলাম, পুলিশ সুপার দিনাজপুর এর পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার আসলাম উদ্দীন, জ্যেষ্ঠতম প্রকৌশলী বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ শামসুল হোদা,

মোঃ জাহাঙ্গীর আলম উপজেলা চেয়ারম্যান গোদাগাড়ী জেলা- রাজশাহী, মোঃ আব্দুল গাফ্ফার উপজেলা চেয়ারম্যান পত্নীতলা নওগাঁ। এছাড়া কর্তৃপক্ষের সচিব (ভারপ্রাপ্ত) মোঃ ইকবাল হোসেন ও নির্বাহী প্রকৌশলী মোঃ তরিকুল ইসলাম উপস্থিত ছিলেন। সভায় বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের কার্যক্রম পরিচালনার বিষয়ে এবং প্রতিষ্ঠানের অন্যান্য সার্বিক কর্মকান্ডের উপর বিস্তারিত আলোচনা ও প্রশাসনিক বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহন করা হয়।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন