১০ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

মচমইল প্রাইমারি স্কুলের নতুন ভবনের ভিত্তি প্রস্তরের উদ্বোধন

প্রকাশিত: ৬ সেপ্টেম্বর ২০২১, ৭:১৪ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
মচমইল প্রাইমারি স্কুলের নতুন ভবনের ভিত্তি প্রস্তরের উদ্বোধন
বিজ্ঞাপন

মচমইল থেকে সংবাদদাতা : রাজশাহীর বাগমারা উপজেলার শুভডাঙ্গা ইউনিয়নের মচমইল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তরের উদ্বোধন করা হয়েছে। চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচীর আওতায় মচমইল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভবনটি নির্মান করা হচ্ছে। ১ কোটি ১৮ লাখ টাকা ব্যয়ে ভবনটির নির্মান কাজ বাস্তবায়ন করছেন উপজেলা এলজিইডি। গতকাল রোববার বেলা ১১ টায় প্রধান অতিথি হিসেবে বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর কাজের শুভ উদ্বোধন করেন রাজশাহী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি, বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শুভডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হাকিম প্রামানিক, সাবেক শিক্ষা অফিসার গোলাম রহমান, উপজেলা এলজিইডি অফিসের কার্যসহকারী বলরাম বিশ্বাস, মচমইল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রনজিত কুমার সরকার, বিদ্যালয়ের সভাপতি আফজাল হোসেন, মচমইল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী হাসান, সহকারী প্রধান শিক্ষক আব্দুল মজিদ শেখ, মচমইল বহমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুস সালাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মকবুল হোসেন, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আশিকুর রহমান সজল, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজাহার আলী, প্রবীন ব্যক্তিত্ব আহাদ আলী সরদার প্রমুখ।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন