১০ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

পুঠিয়ায় হাররাল কারখানায় অভিযান অর্ধকোটি টাকার অবৈধ প্রসাধনী আটক

প্রকাশিত: ৫ সেপ্টেম্বর ২০২১, ৬:১৩ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
পুঠিয়ায় হাররাল কারখানায় অভিযান অর্ধকোটি টাকার অবৈধ প্রসাধনী আটক
বিজ্ঞাপন

পুঠিয়া সংবাদদাতা : রাজশাহীর পুঠিয়ায় এস এ হারবাল কারখানায় অভিযান চালায় পুলিশ। এ সময় অর্ধ কোটি টাকার নকল প্রসাধনীসহ একজনকে আটক করা হয়েছে। শনিবার দুপুরে পুঠিয়া সদরের কৃষ্ণপুরে এস এ হারবাল কারখানায় এ অভিযান চালানো হয়। কারখানা থেকে এস এ হারবাল স্কীন স্পট ক্রীমসহ বিভিন্ন দেশী বিদেশী কোম্পানীর নকল জিনিসপত্র জব্দ করে ও এর মালিক জুয়েল রানাকে আটক করে।

পুলিশ জানায়, দুপুরে তারা নকল প্রসাধনী তৈরির এস এ হারবাল কারখানায় অভিযানে যায়। বিষয়টি টের পেয়ে কর্মচারীরা পালিয়ে গেলেও এর মালিককে আটক করা হয়। পরে কারখানা তল্লাশি করে বিপুল পরিমাণ নকল হারবাল স্কীন স্পট ক্রীম, বিভিন্ন কোম্পানীর বডি লোশন সহ নকল প্রসাধনী তৈরির জিনিসপত্র জব্দ করে থানায় নিয়ে যান। উদ্ধার কৃত নকল প্রসাধনীর মূল্য প্রায় অর্ধ কোটি টাকা বলে পুলিশ জানান। এ ব্যাপারে পুঠিয়া থানায় একটি মামলা হয়েছে বলে জানান ওসি সোহরাওয়ার্দী হোসেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন