১০ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

বাগমারায় ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার

প্রকাশিত: ৫ সেপ্টেম্বর ২০২১, ৬:১০ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
বাগমারায় ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার
বিজ্ঞাপন

মচমইল থেকে সংবাদদাতা : রাজশাহীর বাগমারা থানা পুলিশ অভিযান চালিয়ে ৫০০ পিচ ইয়াবা সহ তিনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলেন পাঁচবিবি থানার দেবদত্তপুর গ্রামের বেলাল উদ্দীনের ছেলে আব্দুল কাদের (৩০), বাগমারা উপজেলার কালিকাপুর গ্রামের মজিবুর রহমানের ছেলে মামুনুর রশিদ (৪০) এবং রামরামা গ্রামের নাজির উদ্দীনের ছেলে জাহিদ হাসান (৪২)।

বাগমারা থানার এসআই আমিরুল ইসলাম সঙ্গীয় ফোর্স সহ দেউলিয়া চৌরাস্তা থেকে তাদেরকে গ্রেপ্তার করে। পুলিশ জানায় শনিবার ভোর ৪ টার দিকে মাদক ব্যবসায়ীরা সিএনজি যোগে রাজশাহী থেকে বাগমারায় আসছিলেন। দেউলিয়া চৌরাস্তা নামক স্থানে সিএসজিটি পৌঁছালে তার ভিতরে থাকা যাত্রীদের কাছ থেকে ৫০০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।

পরে তাদেরকে ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে। সেই সাথে তাদের ব্যবহৃত সিএনজিটি জব্দ করে থানায় নেয় হয়। এ ব্যাপারে বাগমারা থানার ওসি মোস্তাক আহম্মেদ বলেন, শনিবার গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন