সর্বশেষ সংবাদ
‘আলুর গোল্লা’ খেতে বাগমারায় আসছেন দুর-দুরান্তের মানুষ পুঠিয়ায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিলের প্রতিবাদে বিক্ষোভ-পথসভা চিরনিদ্রায় শায়িত আয়াতুল্লাহ আলী খামেনি, যেখানে জন্ম সেখানেই বিদায় ট্রাম্পের মন্তব্য, আমাকে হত্যার ছক কষছে ইরান দেশের ১৩ উপজেলায় নতুন হাসপাতালের অনুমোদন, ১০১ শয্যাবিশিষ্ট হচ্ছে ৪১৮টি কমিটি গঠন নিয়ে সাপাহারে আদিবাসী পরিষদের একাংশের সংবাদ সম্মেলন বিশ্বকাপকে কেন্দ্র করে ১১ মৃত্যু, উদযাপন নিয়ন্ত্রণে হাইকোর্টে রিট রাজশাহী শহর বাঁধ দখলমুক্ত ও সরকারি সম্পত্তি সংরক্ষণে উচ্ছেদ অভিযান কুয়েত-বাহরাইনে মার্কিন ঘাঁটিতে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা ইরানের ইরানে রাতভর ভয়াবহ হামলা যুক্তরাষ্ট্রের

ঘূর্ণিঝড় আইডায় সৃষ্ট বন্যায় যুক্তরাষ্ট্রে অন্তত ৪৬ জনের মৃত্যু

Paris
Update : শনিবার, ৪ সেপ্টেম্বর, ২০২১

এফএনএস : ঘূর্ণিঝড় আইডার প্রভাবে সৃষ্ট বন্যায় যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক, নিউজার্সিসহ ছয় অঙ্গরাজ্যে মারা গেছে অন্তত ৪৬ জন। হারিকেন, ব্যাপক বন্যা এবং দাবানল বেড়ে যাওয়া-সবই জলবায়ু সংকটের আলামত বলে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। জলবায়ু সংকট মোকাবিলায় ঐতিহাসিক বিনিয়োগ প্রয়োজন বলেও মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট। টানা বৃষ্টিতে সৃষ্ট বন্যায় নিউজার্সিতে ২৩ জনে মৃত্যুর খবর জানিয়েছে।

শহরের গভর্ণর ফিল মারফি জানিয়েছেন, বন্যার পানিতে গাড়িতে আটকে বেশিরভাগ মৃত্যুই হয়েছে। বাড়িতে পানি ঢুকেও অনেকে মারা গেছেন। নিউ ইয়র্ক সিটিতে ৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এদের বেশিরভাগই মারা গেছে কুইন্সে। নিউ ইয়র্ক ও নিউ জার্সি রাজ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে। বন্যার কারণে নিউ ইয়র্ক শহরের প্রায় সব সাবওয়ে লাইন বন্ধ করে দেয়া হয়েছে। জরুরি নয়, এমন যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। স্থগিত হয়েছে অসংখ্য বিমান ও ট্রেনের যাত্রাও।


আরোও অন্যান্য খবর
Paris