সর্বশেষ সংবাদ
‘আলুর গোল্লা’ খেতে বাগমারায় আসছেন দুর-দুরান্তের মানুষ পুঠিয়ায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিলের প্রতিবাদে বিক্ষোভ-পথসভা চিরনিদ্রায় শায়িত আয়াতুল্লাহ আলী খামেনি, যেখানে জন্ম সেখানেই বিদায় ট্রাম্পের মন্তব্য, আমাকে হত্যার ছক কষছে ইরান দেশের ১৩ উপজেলায় নতুন হাসপাতালের অনুমোদন, ১০১ শয্যাবিশিষ্ট হচ্ছে ৪১৮টি কমিটি গঠন নিয়ে সাপাহারে আদিবাসী পরিষদের একাংশের সংবাদ সম্মেলন বিশ্বকাপকে কেন্দ্র করে ১১ মৃত্যু, উদযাপন নিয়ন্ত্রণে হাইকোর্টে রিট রাজশাহী শহর বাঁধ দখলমুক্ত ও সরকারি সম্পত্তি সংরক্ষণে উচ্ছেদ অভিযান কুয়েত-বাহরাইনে মার্কিন ঘাঁটিতে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা ইরানের ইরানে রাতভর ভয়াবহ হামলা যুক্তরাষ্ট্রের

মিয়ানমারের বিরুদ্ধে যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা

Paris
Update : শনিবার, ৪ সেপ্টেম্বর, ২০২১

এফএনএস : মিয়ানমারের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা জারির ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। মিয়ানমারের সামরিক সরকারের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক সহযোগী যারা অস্ত্র ও আর্থিক সহযোগিতা করছে তাদের নিষেধাজ্ঞার আওতায় আনা হচ্ছে। ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, হতু গ্রুপ অব কোম্পানিজ ও প্রতিষ্ঠাতা তায় জায়-এর সম্পদ জব্দ করার উদ্যোগ নেওয়া হবে। কারণ সেনাবাহিনীর হয়ে অস্ত্র কেনায় জড়িত এই ধনকুবের।

২০১৭ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে পরিচালিত শুদ্ধি অভিযানেও হতু ভূমিকা রাখেন বলে জানায় ব্রিটিশ মন্ত্রণালয়। ফেব্রুয়ারিতে অভ্যুত্থানের মিয়ানমারের বিভিন্ন ব্যক্তিবর্গ ও সংস্থার বিরুদ্ধে এর আগে নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাজ্য। এক বিবৃতিতে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাব বলেন, ‘মিয়ানমার জান্তা দেশটির জনগণের বিরুদ্ধে নৃশংস হামলা বন্ধের কোনও ইঙ্গিত দেয়নি। আমাদের অংশীদারদের নিয়ে জান্তার আর্থিক ও অস্ত্র সরবরাহে বিধিনিষেধ জারি অব্যাহত রাখা হবে।’


আরোও অন্যান্য খবর
Paris