সর্বশেষ সংবাদ
‘আলুর গোল্লা’ খেতে বাগমারায় আসছেন দুর-দুরান্তের মানুষ পুঠিয়ায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিলের প্রতিবাদে বিক্ষোভ-পথসভা চিরনিদ্রায় শায়িত আয়াতুল্লাহ আলী খামেনি, যেখানে জন্ম সেখানেই বিদায় ট্রাম্পের মন্তব্য, আমাকে হত্যার ছক কষছে ইরান দেশের ১৩ উপজেলায় নতুন হাসপাতালের অনুমোদন, ১০১ শয্যাবিশিষ্ট হচ্ছে ৪১৮টি কমিটি গঠন নিয়ে সাপাহারে আদিবাসী পরিষদের একাংশের সংবাদ সম্মেলন বিশ্বকাপকে কেন্দ্র করে ১১ মৃত্যু, উদযাপন নিয়ন্ত্রণে হাইকোর্টে রিট রাজশাহী শহর বাঁধ দখলমুক্ত ও সরকারি সম্পত্তি সংরক্ষণে উচ্ছেদ অভিযান কুয়েত-বাহরাইনে মার্কিন ঘাঁটিতে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা ইরানের ইরানে রাতভর ভয়াবহ হামলা যুক্তরাষ্ট্রের

কাবুল দূতাবাস খোলা রাখবে চীন বাড়ছে সহযোগিতা

Paris
Update : শনিবার, ৪ সেপ্টেম্বর, ২০২১

এফএনএস : আফগানিস্তানে নিজেদের দূতাবাস খোলা রাখার প্রতিশ্রুতি দিয়েছে চীন। পাশাপাশি, যুদ্ধবিধ্বস্ত দেশটিতে মানবিক সহায়তা আরও বাড়ানো হবে বলে জানিয়েছে তারা। শুক্রবার তালেবান মুখপাত্র সুহেইল শাহীন টুইটারে এসব তথ্য জানিয়েছেন। তিনি লিখেছেন, তালেবানের জ্যেষ্ঠ নেতা ও রাজনৈতিক দপ্তরের উপ-পরিচালক আবদুল সালাম হানাফি চীনের উপ-পররাষ্ট্রমন্ত্রী উ জিয়াংহাওয়ের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন।

চীনা উপমন্ত্রী বলেছেন, তারা কাবুল দূতাবাস চালু রাখবেন। অতীতের তুলনায় চীন-আফগানিস্তান সম্পর্ক আরও বাড়বে বলে আশাপ্রকাশ করেছেন তিনি। জিয়াংহাওয়ের মতে, এ অঞ্চলের নিরাপত্তা ও উন্নয়নে আফগানিস্তান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন রাখতে পারে। ফোনালাপের বিষয়ে চীনও পৃথক বিবৃতি দিয়েছে। এতে বলা হয়েছে, তারা আফগানিস্তানের সঙ্গে সম্পর্কের বিষয়টি ‘নিশ্চিত’ করছে এবং আফগানদের দেশ পুনর্গঠনের জন্য শুভকামনা জানাচ্ছে।


আরোও অন্যান্য খবর
Paris