১০ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

মোহনপুরে ৬০ লাখ টাকার হেরোইনসহ কৃত্রিম প্রজনন কেন্দ্রের এক কর্মী গ্রেপ্তার

প্রকাশিত: ৪ সেপ্টেম্বর ২০২১, ৬:৪১ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
মোহনপুরে ৬০ লাখ টাকার হেরোইনসহ কৃত্রিম প্রজনন কেন্দ্রের এক কর্মী গ্রেপ্তার
বিজ্ঞাপন

মোহনপুর প্রতিনিধি : রাজশাহীর মোহনপুর থানার ধুরইল ইউনিয়নের খানপুর বুরুজঘাট এলাকা থেকে ৬০০ গ্রাম হেরোইনসহ এক শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব সদস্যরা। গত বৃহস্পতিবার র‌্যাব এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়। র‌্যাব-৫ রাজশাহীর সিপিএসসি-মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল রাজশাহীর মোহনপুর থানা এলাকায় অভিযান চালিয়ে র্শীষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।

র‌্যাব জানায়, রাজশাহীর মোহনপুর থানার ধুরইল ইউনিয়নের খানপুর গ্রামস্থ বুরুজঘাট পাকা রাস্তার উপরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মোহনপুর থানার জাহানাবাদ ইউনিয়নের দূর্গাপুর গ্রামের মৃত মানিক মোল্লার ছেলে মো. রবিউল ইসলামকে (৩৮) গ্রেফতার করা হয়। এ সময় তার কাছে থেকে ৬’শ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

যার আনুমানিক মূল্য ৬০ লাখ টাকা। তার বিরুদ্ধে রাজশাহী জেলার পুঠিয়া থানায় মামলা হয়েছে। গ্রেফতার হওয়া মাদক ব্যবসায়ী রবিউল ইসলাম মোহনপুর উপজেলা প্রানী সম্পদ অফিসের জাহানাবাদ ইউনিয়নের ঢোরসা বাজার পয়েন্ট কৃত্রিম প্রজনন কর্মী (এআই) টেকনিশিয়ান হিসেবে কর্মরত রয়েছেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন