১০ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

পুঠিয়ায় বীর মুক্তিযোদ্ধা ময়েন মুন্সীর ইন্তেকাল

প্রকাশিত: ৪ সেপ্টেম্বর ২০২১, ৬:৩৭ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
পুঠিয়ায় বীর মুক্তিযোদ্ধা ময়েন মুন্সীর ইন্তেকাল
বিজ্ঞাপন

পুঠিয়া সংবাদদাতা : রাজশাহী জেলা যুবলীগের বন ও পরিবেশ সম্পাদক কামরুল ইসলাম মিঠুর বাবা ও পুঠিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুল মালেকের শশুর বীর মুক্তিযোদ্ধা ময়েন উদ্দিন মুন্সী (৭৫) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

বৃহস্পতিবার রাতে তিনি পুঠিয়ার ঝলমলিয়ায় নিজ বাড়িতে মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, ছেলে, মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। রাজশাহী জেলা আওয়ামীলীগের সেক্রেটারি সাবেক এমপি আব্দুল ওয়াদুদ দারা মুক্তিযোদ্ধা ময়েন উদ্দিন মুন্সীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন