বাগমারায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
মচমইল থেকে সংবাদদাতা : রাজশাহীর বাগমারায় শিরিনা আক্তার(২৯) নামে এক গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। নিজ ঘরে ফ্যানের সাথে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ওই গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে উপজেলার গোয়ালকান্দি ইউনিয়নের চেউখালী গ্রামের চন্ডিপুরে। গৃহবধূর নিহতের সাথে তার স্বামীর সম্পৃক্ততা থাকতে পারে এমন সন্দেহে তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় নেয়া হয়েছে।
জানা গেছে, নিহত শিরিনা আক্তার হাফিজ উদ্দিনের ২য় স্ত্রী। শুক্রবার সকালে গলায় ওড়না পেঁচানো অবস্থায় লাশ উদ্ধার করে পুলিশ। নিহত শিরিনা আক্তারের বাবার বাড়ি হামিরকুৎসা ইউনিয়নের মাঝগ্রামে। প্রতিবেশী মীম খাতুন (১০) নামের এক শিশু প্রথমে ঝুলন্ত অবস্থায় গৃহবধূর লাশ দেখতে পান। পরে শিশুটির চিৎকার দিলে আশপাশের লোকজন ছুটে আসে। এসময় স্থাীয় লোকজন পুলিশে খবর দেয়। খবর পেয়ে দ্রুত পুলিশ ঘটনাস্থলে আসে এবং নিহতের লাশ উদ্ধার করে থানায় দেয়।
এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেন বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাক আহম্মেদ। ময়না তদন্তের জন্য নিহতের লাশ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাক আহম্মেদ বলেন, আত্মহত্যার প্ররোচনায় নিহত গৃহবধূর বাবার পরিবারের লোকজন থানায় এসেছে। আত্মহত্যার ঘটনায় ৩০৬ ধারায় মামলার প্রস্তুতি চলছে।
