১০ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

বাঘায় ভাতিজার হাঁসুয়ার কোপে চাচা জখম

প্রকাশিত: ৪ সেপ্টেম্বর ২০২১, ৬:২৮ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
বাঘায় ভাতিজার হাঁসুয়ার কোপে চাচা জখম
বিজ্ঞাপন

এফএনএস : রাজশাহীর বাঘায় ভাতিজা কউসার আলীর হাঁসুয়ার কোপে চাচা আয়েবুদ্দিন জখম হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার উত্তর মিলিক বাঘা পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। জানা যায়, উপজেলার উত্তর মিলিক বাঘা পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় জমি নিয়ে দুই ভাই নাজির উদ্দিন ও আয়েবুদ্দিনের মধ্যে দ্বন্দ্ব হয়। এর জের ধরে দুই ভাইয়ের মধ্যে বৃহস্পতিবার সন্ধ্যায় কথা কাটাকাটি হয়। এর একপর্যায়ে নাজির উদ্দিনের ছেলে কাউছার আলী ধারালো হাঁসুয়া দিয়ে চাচা আয়েবুদ্দিনকে কুপিয়ে গুরুতর জখম করে।

ভাতিজার ধারালো হাঁসুয়ার কোপে চাচার পেটের নাড়ি ভুড়ি বের হয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যায়। সেখানে তার অবস্থা আশঙ্কাজনক দেখে কর্তব্যরত চিকিৎসক জান্নাতুন্নাহার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এ বিষয়ে বাঘা থানার ওসি সাজ্জাদ হোসেন জানান, অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন