১০ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

করোনা সচেতনতায় ওয়ার্ডে-ওয়ার্ডে জামিল ব্রিগেডের সদস্যরা

প্রকাশিত: ৪ সেপ্টেম্বর ২০২১, ৬:২৫ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
করোনা সচেতনতায় ওয়ার্ডে-ওয়ার্ডে জামিল ব্রিগেডের সদস্যরা
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি : রাজশাহী শহরের বিভিন্ন ওয়ার্ডে-ওয়ার্ডে বিনামূল্যে উন্নতমানের মাস্ক বিতরণ ও করোনা সচেতনতামূলক বার্তা দিচ্ছেন স্বেচ্ছাসেবী সংগঠন শহীদ জামিল ব্রিগেডের সদস্যরা। গতকাল শুক্রবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নগরীর ২৪ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় ব্রিগেডের একদল কর্মী সাধারণ মানুষের মাঝে বিনামূল্যে প্রায় এক হাজার মাস্ক বিতরণ করেন। একইসাথে যেকোন বিপদে পড়লে সহায়তার জন্য সংগঠনটির বিভিন্ন সেবা সম্বলিত প্রচারপত্রও বিলি করছেন তারা। কর্মসূচিতে নেতৃত্ব দিয়েছেন শহীদ জামিল ব্রিগেডের প্রধান সমন্বয়ক দেবাশিষ প্রামানিক দেবু।

এসময় তার সাথে উপস্থিত ছিলেন- শহীদ জামিল ব্রিগেডের মনিটরিং সেলের সদস্য নাজমুল করিম অপু, অসিত পাল, সীতানাথ বণিক, বোয়ালিয়া থানার সমন্বয়কারী ওহিদুর রহমান, স্থানীয় ওয়ার্ডের সমন্বয়কারী দুলাল হোসেন, মইদুল ইসলাম, নাজমুল হক, বোয়ালিয়া থানার সদস্য বিজয় সরকার, প্রতীক কুমার দাস, অমিত সরকার, ইফতিক হাসান, দুর্জয় দত্ত, নাহিদ ইমলাম, গোপাল চক্রবর্তী প্রমুখ।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন