এমপি হাসিবুর রহমানের মৃত্যুতে রাসিক মেয়র লিটনের শোক প্রকাশ
প্রেস বিজ্ঞপ্তি : সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের এমপি ও বীর মুক্তিযোদ্ধা হাসিবুর রহমান স্বপন এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। গতকাল বৃহস্পতিবার এক শোক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন ও তাঁর শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
উল্লেখ্য, বাংলাদেশ সময় বুধবার (১ সেপ্টেম্বর) দিবাগত রাত সোয়া ৩টার করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে তুরস্কের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের এমপি ও বীর মুক্তিযোদ্ধা হাসিবুর রহমান স্বপন (ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৬৬ বছর। তিনি স্ত্রী, তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
