১০ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

পবায় আদিবাসী যুবদের অধিকার বিষয়ক প্রশিক্ষণ

প্রকাশিত: ৩ সেপ্টেম্বর ২০২১, ৬:৩১ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
পবায় আদিবাসী যুবদের অধিকার বিষয়ক প্রশিক্ষণ
বিজ্ঞাপন

পবা প্রতিনিধি : পবা উপজেলা প্রথমবারের মতো “আদিবাসী যুবদের অধিকার ও মানবাধিকার বিষয়ক প্রশিক্ষণ” অনুষ্ঠিত হয়। গতকাল বৃহস্পতিবার সকাল ১০ টায় পবা উপজেলা হলরুমে উক্ত প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শিমুল আকতার। অনগ্রসর সমাজ উন্নয়নের নির্বাহী পরিচালক রাজ কুমার শাও এর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনীতে বিশেষ অতিথি ছিলেন, দৈনিক সোনার দেশ পত্রিকার (ভারপ্রাপ্ত) সম্পাদক আকবারুল হাসান মিল্লাত।

এছাড়াও উপস্থিত ছিলেন আদিবাসী নেত্রী সুমিমা কিস্কুসহ বিভিন্ন আদিবাসী স্কুল ও কলেজের শিক্ষার্থীরা। প্রশিক্ষণে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার শিমুল আকতার আদিবাসীদের পরিচয়, সংস্কৃতি, লিঙ্গ বিষয়সহ সংবিধানে বিধৃত অধিকার এবং পাঁচটি মৌলিক চাহিদা নিয়ে আলোচনা করেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন