রাবির নবনিযুক্ত উপাচার্যের সঙ্গে ভারতীয় সহকারী হাই কমিশনারের সাক্ষাৎ
স্টাফ রিপোর্টার : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তারের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় সহকারী হাই কমিশনার সঞ্জীব ভাটি। গতকাল বুধবার দুপুরে উপাচার্যের কার্যালয়ে যান সহকারী হাই কমিশনার। এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রম নিয়ে আলোচনা করেন তারা।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রমসহ সাংস্কৃতিক কর্মকাণ্ডে ভারতের সহযোগিতা করার আশ্বাস দেন তিনি। এসময়, সহকারী হাই কমিশনার উপাচার্যকে শুভেচ্ছা উপহার দেন। উপাচার্যও তাঁকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রতীক খচিত একটি শুভেচ্ছা স্মারক উপহার দেন। এ সময় সেখানে উপস্থিত ছিলেন রাবির উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী জাকারিয়া ও উপ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল-ইসলাম।
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
