১০ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

বাংলাদেশ ক্রিকেট দলকে রাসিক মেয়র লিটনের অভিনন্দন

প্রকাশিত: ২ সেপ্টেম্বর ২০২১, ৪:০২ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
বাংলাদেশ ক্রিকেট দলকে রাসিক মেয়র লিটনের অভিনন্দন
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি : বঙ্গবন্ধু টি-টোয়েন্টি সিরিজ-২০২১ এ নিউজিল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে প্রাণঢালা অভিনন্দন ও আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। অভিনন্দন বার্তায় রাসিক মেয়র বলেন, বঙ্গবন্ধু টি-টোয়েন্টি সিরিজ-২০২১ এ বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার ৫ ম্যাচ সিরিজের ১ম ম্যাচে মাত্র ৬০ রানে নিউজিল্যান্ড ক্রিকেট দলকে অলআউট করেছে বাংলাদেশ ক্রিকেট দল।

প্রথম ম্যাচে অসাধারণ ক্রীড়া নৈপুণ্য দেখিয়ে শক্তিশালী নিউজিল্যান্ডকে ৭ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। দুর্দান্ত এই বিজয়ে বাংলাদেশ ক্রিকেট দলের সকল খেলোয়াড়, কোচ ও ম্যানেজারসহ সংশ্লিষ্ট সবাইকে রাজশাহীবাসীর পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন ও আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। এভাবেই আগামীতেও বাংলাদেশ ক্রিকেট দলের এই জয়ের ধারা অব্যাহত থাকবে বলে আশা করি।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন