১০ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

চেউখালী উচ্চ বিদ্যালয়ের নির্মাণাধীন ভবন পরিদর্শনে নির্বাহী প্রকৌশলী রেজাউল

প্রকাশিত: ২ সেপ্টেম্বর ২০২১, ৩:৫৭ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
চেউখালী উচ্চ বিদ্যালয়ের নির্মাণাধীন ভবন পরিদর্শনে নির্বাহী প্রকৌশলী রেজাউল
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার : রাজশাহীর বাগমারার গোয়ালকান্দি ইউনিয়নের চেউখালী উচ্চ বিদ্যালয়ে নির্মাণাধীন ভবন গতকাল বুধবার দুপুরে পরিদর্শন করলেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী রেজাউল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন সহকারী প্রকৌশলী সুমন রানা, উপসহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) আব্দুল মান্নান, সহকারী প্রকৌশলী মিজানুর রহমান, বিশিষ্ট সমাজ সেবক গোয়ালকান্দি ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুস সালাম ও প্রমুখ।

২ কোটি ৭৩ লক্ষ টাকা ব্যয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর চতুর্থ তলা ভবনটি নির্মান করেছে। ঠিকাদারি প্রতিষ্ঠান খান ফার্নিচার রাজশাহী। এ প্রসঙ্গে শিক্ষা অধিদপ্তর রাজশাহীর নির্বাহী প্রকৌশলী রেজাউল ইসলাম বলেন, প্রত্যন্ত গ্রামাঞ্চলে মান সম্মত শিক্ষা প্রদানের লক্ষে বর্তমান সরকার উন্নত মানের শিক্ষা ভবন নির্মান করছে।

এ ব্যাপারে আওয়ামীলীগ নেতা আব্দুস সালাম বলেন, শিক্ষানুরাগী বাগমারার জন মানুষের নেতা ইঞ্জিঃ এনামুল হক এমপির প্রচেষ্টায় চেউখালী উচ্চ বিদ্যালয়ের চর্তুথ তলা ভবন নির্মান হয়েছে। বাগমারার শিক্ষার মান উন্নয়নে তিনি নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। তাঁর প্রচেষ্টায় বাগমারায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ভবন নির্মিত হচ্ছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন