১০ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

গোয়ালকান্দি বাজারে গ্রাম উন্নয়ন সমিতির কার্যালয় উদ্বোধন

প্রকাশিত: ২ সেপ্টেম্বর ২০২১, ৩:৫৩ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
গোয়ালকান্দি বাজারে গ্রাম উন্নয়ন সমিতির কার্যালয় উদ্বোধন
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি : রাজশাহীর বাগমারায় গতকাল বুধবার গোয়ালকান্দি বাজারে আসিফ সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির কার্যালয়ের উদ্ধোধন করা হয়। এ উপলক্ষে সমিতির কার্যালয়ে এক আলোচনা সভা ও দোয়া মহফিলের আয়োজন করা হয়। আসিফ গ্রাম উন্নয়ন সমবায় সমিতির সভাপতি মকছেদ আলী জানান, হতদরিদ্র মানুষের সার্বিক উন্নয়নের জন্য এ সমিতি গঠন করা হয়েছে।

অত্র অঞ্চলে পিছিয়ে পড়া মানুষের সার্বিখ উন্নয়নের লক্ষে এ সমিতি কাজ করে যাবে। ভবিষ্যতে বাগমারার বিভিন্ন ইউনিয়নে হতদরিদ্র মানুষের উন্নয়নে পর্যায়ক্রমে সমিতির শাখা খোলা হবে। সমিতি পরিচালনায় সকলের সহযোগিতা কামনা করেছেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন