১০ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

রাজশাহীর দড়িখরবোনায় জোরপূর্বক জমি দখল ও বাড়িঘর ভাংচুরের অভিযোগ

প্রকাশিত: ১ সেপ্টেম্বর ২০২১, ৬:৪১ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
রাজশাহীর দড়িখরবোনায় জোরপূর্বক জমি দখল ও বাড়িঘর ভাংচুরের অভিযোগ
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীর দড়িখরবোনা এলাকায় অন্যের জমি জবরদখল, জোড়পূর্বক ঘর নির্মাণ ও বৈধ জমির মালিকরে ঘরবাড়ি ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী ও ক্ষতিগ্রস্ত ঐ এলাকার মরহুম আব্দুল খালেকের ছেলে রবিউল ইসলাম গতকাল রাজশাহী সাংবাদিক ইউনিয়ন (আরজেইউ) কার্যালয়ে অভিযুক্ত পাপুলের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেন। এছাড়ও গত ৩০ আগস্ট তিনি নগরীর বোয়ালিয়া মডেল থানাতে অভিযুক্তের বিরুদ্ধে লিখিত অভিযোগও দায়ের করেন।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী তার লিখিত বক্তব্যে বলেন, ১৯৭৪ সালে তার পিতা আব্দুল খালেক বাংলাদেশ রেলওয়ে বিভাগীয় এষ্টেট অফিস পাকশী থেকে ০.০৯ একর জমি লিজ হিসেবে নিয়েছিলেন। ১৯৯৭ সালে পিতার মৃত্যুর পর নিয়মানুযায়ী রবিউল উক্ত জমির খাজনাও পরিশোধ করে আসছিলেন। কিন্তু হঠাৎ করেই ঐ এলাকার বাসিন্দা আব্দুস সামাদ এর ছেলে পাপুল তাদের জমি জোড়পূর্বক দখল করে সেখানে ঘর নির্মাণ করেন। বিষয়টি নিয়ে পাপুলকে একাধিকবার নিষেধ করা হলেও পাপুল প্রতিক্ষেত্রেই তার পেশিশক্তি প্রয়োগ করে ভয়ভীতি প্রদর্শন করে।

গত ৩০ আগস্ট দুপুর আনুমানিক ১টা দিকে আবারো পাপুলকে জমি ছেড়ে দিতে বললে সে রবিউলের সাথে মারমুখি আচরণ করার পাশাপাশি নানারকম ভয়ভীতি প্রদর্শন করেন এবং রবিউলের বাড়ি ভাংচুর করেন। তার আক্রশমূলক আচরণ ও ভাংচুর হওয়া ঘরবাড়ি রক্ষার নিমিত্তে রবিউল ৯৯৯ ফোন দিয়ে প্রশাসনের সহায়তা চাইলে নগরীর বোয়ালিয়া মডেল থানা থেকে পুলিশের টিম ঘটনস্থল পরিদর্শন করে থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করার কথা বলেন। সে অনুযায়ী ভুক্তভোগি ও ক্ষতিগ্রস্থ রবিউল থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করার সময় অভিযুক্ত পাপুল আবারো রবিউলের ঘর বাড়ি ভাংচুর করে।

উক্ত ভাংচুরের কারণে রবিউলের প্রায় দশ লাখ টাকার সমপরিমাণ ক্ষতি হয়েছে বলেও জানান রবিউল। তিনি সংবাদ সম্মেলনে স্থানীয় প্রশাসন, সমাজের নেত্রীত্বস্থানীয় ব্যক্তিবর্গ ও সাংবাদিক মহলের মাধ্যমে নিজের ক্ষতিপূরণসহ অন্যান্য সহায়তা চেয়েছেন। তিনি আরো বলেন, পাপুল এর আগেও উক্ত লিজ নেওয়া জমিকে কেন্দ্র করে এমন ঘটনা ঘটিয়েছে। পাপুল ভুক্তভোগী রবিউলকে মিথ্যা মামলায় ফাঁসানোর জন্য নিজের স্ত্রীকে হাসপাতালে পাঠিয়েছেন বলেও দাবি রবিউলের। ভুক্তভোগী ও ক্ষতিগ্রস্থ রবিউল সংবাদ সম্মেলনে আরো বলেন, আমাদের বৈধভাবে লিজ নেয়া জমির একাংশ জোড়পূর্বক দখল করার অসত অভিপ্রায়ে পাপুল ও তার পরিবার আমাকেসহ আমার পরিবারের লোকজনকে নানাভাবে ভয়ভীতি প্রদর্শন করছেন।

এমতাবস্থায় আমি আমার পরিবার ও বৈধভাবে লিজ নেওয়া জমি নিয়ে শংকার মধ্যে আছি। পাপুল তা পরিবারের লোকজনসহ বহিরাগত কয়েকজনকে নিয়ে দেশীয় অস্ত্রদ্বারা আমার বাড়িতে হামলা করে ও বাড়ি ভাঙচুর করে। তার এধরনের বেআইনী ভীতিকর কাজের জন্য আমি ও আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছি। আমি আমার বাবার লিজ নেওয়া বৈধ জমির একাংশ ফিরে পেতে সমাজ ও প্রশাসনের সহায়তা কামনা করছি বলেও আশাবাদ ব্যক্ত করেন রবিউল ও তার পরিবার।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন