১০ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

পবায় ফ্যান, বাই সাইকেল, সেলাই মেশিন বিতরণ

প্রকাশিত: ১ সেপ্টেম্বর ২০২১, ৬:৩৯ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
পবায় ফ্যান, বাই সাইকেল, সেলাই মেশিন বিতরণ
বিজ্ঞাপন

পবা প্রতিনিধি : রাজশাহীর পবায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ফ্যান, মেধাবী শিক্ষার্থীদের বাই সাইকেল ও অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলা পরিষদের রাজস্ব উদ্বৃত্ত তহবিলের অর্থায়নে এসব সামগ্রী বিতরণ করা হয়। পবা উপজেলা পরিষদ মিলনায়তনে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিন।

উপজেলা নির্বাহী অফিসার শিমুল আকতারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ইয়াসিন আলী, ভাইস চেয়ারম্যান আরজিয়া বেগম ও ওয়াজেদ আলী খান, পবা এলজিইডি কর্মকর্তা প্রকৌশলী সঞ্জয় মোহন সরকার, পবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাবেয়া বসরী।

এ অনুষ্ঠানের মাধ্যমে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ১৬৫টি ফ্যান, মেধাবী শিক্ষার্থীদের মাঝে ৬৫টি বাই সাইকেল, অসহায় দরিদ্র নারীদের মাঝে ৩৪টি সেলাই মেশিন, করোনা রুগিদের জন্য উপজেলা স্বাস্থ্য কমেেপ্লক্সে উপজেলা প্রশাসন ও পল্লী উন্নয়ন সঞ্চয় ব্যাংক তিনটি অক্সিজেন সিলিন্ডার প্রদান করা হয়।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন