নগর ছাত্রলীগের সাবেক নেতা রিমন’র ইন্তেকাল
প্রেস বিজ্ঞপ্তি : কাজিহাটা নিবাসী, বাংলাদেশ ছাত্রলীগ, রাজশাহী মহানগরের সাবেক নেতা আতিকুর রহমান রিমন ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজিউন)। তার অকাল মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সভাপতি ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন এবং বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকার গভীর শোক প্রকাশ করেছেন।
এক শোক বার্তায় নেতৃদ্বয় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। আতিকুর রহমান রিমন এর জানাযার নামাজ গতকাল মঙ্গলবার বাদ যোহর মহিষবাথান ঈদগাহ্ ময়দানে অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকার, যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান আজাদ, যুব ও ক্রীড়া সম্পাদক মকিদুজ্জামান জুরাত সহ পরিবারবর্গ ও মুসল্লিগণ।
