১০ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

শোক প্রকাশ

প্রকাশিত: ৩১ আগস্ট ২০২১, ৮:১৯ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
শোক প্রকাশ
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি : বাংলাদেশ ছাত্রলীগ, রাজশাহী মহানগরের সাবেক ক্রীড়া বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম বিপু এর পিতা ও জামালপুর মহল্লা কমিটির যুগ্ম সম্পাদক নাসির উদ্দীন জারজিস ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজিউন)। তার মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সভাপতি ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন, বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকার, বাংলাদেশ ছাত্রলীগ, রাজশাহী মহানগরের সভাপতি নূর মোহাম্মদ সিয়াম এবং সাধারণ সম্পাদক ডাঃ সিরাজুম মুবিন সবুজ গভীর শোক প্রকাশ করেছেন।

এক শোক বার্তায় নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। নাসির উদ্দীন জারজিস এর জানাযার নামাজ আজ সোমবার বাদ যোহর চন্দ্রিমা পদ্মা আবাসিক ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকার, সদস্য জয়নাল আবেদিন চাঁন, রুয়েট মাননীয় উপাচার্য রফিকুল ইসলাম সেখ, মতিহার থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আলাউদ্দিন, ২৬ (পশ্চিম) ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আব্দুল কাদের ও সাধারণ সম্পাদক আখতার আহমেদ বাচ্চু সহ ছাত্রলীগের নেতৃবৃন্দ।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন