১০ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

পথচারী মাঝে মাস্ক বিতরণ

প্রকাশিত: ৩১ আগস্ট ২০২১, ৮:১৯ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
পথচারী মাঝে মাস্ক বিতরণ
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি : মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা’র নির্দেশক্রমে ও করোনা ভাইরাস প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলার লক্ষ্যে গতকাল সোমবার বেলা ১২ ঘটিকায় কুমারপাড়া মোড়ে পথচারী ও জনসাধারণের মাঝে মাস্ক বিতরণ করেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকার।

এ সময় উপস্থিত ছিলেন নগর আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রবিউল আলম রবি, নগর আওয়ামী লীগের সদস্য ও ৯নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আশরাফ উদ্দিন খান, সদস্য ও ১৮ (দক্ষিণ) নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মজিবুর রহমান, নগর শ্রমিক লীগের যুগ্ম সম্পাদক শরীফ আলী মুনমুন, আর ডি এ শ্রমিক লীগের সাধারণ সম্পাদক জালাল উদ্দিন, নগর যুবলীগের সদস্য আব্দুর রাজ্জাক রনি। করোনা ভাইরাস প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলার লক্ষ্যে জনসাধারণের মাঝে ১ হাজার মাস্ক বিতরণ করা হয়।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন