১০ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

মোহনপুর গার্লস কলেজের প্রভাষক সেলিম’র ইন্তেকাল

প্রকাশিত: ৩১ আগস্ট ২০২১, ৮:১৮ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
মোহনপুর গার্লস কলেজের প্রভাষক সেলিম’র ইন্তেকাল
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি : মোহনপুর উপজেলার নওগা গ্রামের সাবেক প্রধান শিক্ষক আবুল হোসেন মিঞা-এর ছেলে মোহনপুর গার্লস ডিগ্রী কলেজের সমাজ কল্যাণ বিভাগের সিনিয়র প্রভাষক সেলিম আহমেদ গত ২৭ আগষ্ট স্ট্রোক করলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেন গত ২৯ আগষ্ট রবিবার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১ টা ১০ মিনিট এর সময় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিওন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫০ বছর তিনি, বাবা, মা, ভাই, বোন, স্ত্রী, ২ মেয়েসহ আত্মীয় সজন গুনগ্রাহী রেখে গেছেন।

তার জানাজা গত রবিবার সন্ধায় নিজ বাসভবনে অনুষ্ঠিত হয়, পরে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। তার মৃত্যুতে গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন পবা-মোহনপুর-৩ আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মফিজ উদ্দিন কবিরাজ, কেশরহাট পৌরসভার মেয়র শহিদুজ্জামান শহিদ, গার্লস ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুল মালেক মন্ডল, উপাধ্যক্ষ আব্দুল আলিম কাজীসহ কলেজের শিক্ষক-কর্মচারীবৃন্দ।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন