১০ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

করোনা প্রতিরোধে সচেতনতা বাড়াতে মাঠে জামিল ব্রিগেড

প্রকাশিত: ৩১ আগস্ট ২০২১, ৮:২১ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
করোনা প্রতিরোধে সচেতনতা বাড়াতে মাঠে জামিল ব্রিগেড
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি : করোনা সংক্রমণ ঠেকাতে রাজশাহী নগরবাসীকে সচেতন করতে প্রথম থেকেই মাঠে কাজ করছে স্বেচ্ছাসেবী সংগঠন শহীদ জামিল ব্রিগেড। ‘বিধিনিশেষ’ শিথিল হওয়ায় বিনামাস্কে অনেকেই বাসা থেকে বের হচ্ছেন। কাঁচাবাজার ও বিপণিবিতানগুলোতে যাতায়াতকারীরা সামাজিক দূরত্ব বজায় রাখা তো দূরের কথা, বেশিরভাগের মুখে মাস্ক নেই। মাস্ক ব্যবহার না করার নানা অজুহাত দিচ্ছেন নগরবাসী।

এ কারণে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে শহরজুড়ে মাঠে কাজ করছে জামিল ব্রিগেড। গতকাল সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত নগরীর উপশহর নিউ মার্কেট থেকে তেরখাদিয়াসহ বিভিন্ন এলাকায় ব্রিগেডের নগর, থানা ও স্থানীয় সমন্বয়কারীদের নেতৃত্বে একদল কর্মী সাধারণ মানুষের মাঝে বিনামূল্যে প্রায় এক হাজার মাস্ক বিতরণ করা হয়।

কর্মসূচিতে নেতৃত্ব দিয়েছেন শহীদ জামিল ব্রিগেডের প্রধান সমন্বয়ক দেবাশিষ প্রামানিক দেবু। এসময় তার সাথে উপস্থিত ছিলেন- শহীদ জামিল ব্রিগেডের মনিটরিং সেলের সদস্য নাজমুল করিম অপু, মনিরুজ্জামান মনির, স্থানীয় ওয়ার্ডের সমন্বয়কারী আব্দুল রউফ, ব্রিগেডের বোয়ালিয়া থানার সদস্য বিজয় সরকার, অমিত সরকার, ইফতিক হাসান, দুর্জয় ঘোষ, নাহিদ, প্রমুখ।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন