১০ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

নির্মাণ শ্রমিকেদের সুরক্ষা সামগ্রী ব্যবহার বিষয়ক উদ্বুদ্বকরণ প্রশিক্ষণ

প্রকাশিত: ৩০ আগস্ট ২০২১, ৬:৪৩ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
নির্মাণ শ্রমিকেদের সুরক্ষা সামগ্রী ব্যবহার বিষয়ক উদ্বুদ্বকরণ প্রশিক্ষণ
বিজ্ঞাপন

গোদাগাড়ী প্রতিনিধি : রাজশাহীর গোদাগাড়ীতে দুইদিন ব্যাপি কর্মক্ষেত্রে নির্মাণ শ্রমিকেদের নিরাপত্তা ও সুরক্ষা সামগ্রী ব্যবহার বিষয়ক উদ্বুদ্বকরণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি (জাইকা)’র আর্থিক সহযোগিতায় গতকাল রোববার সকাল ১০ টায় উপজেলা মিলনায়তনে উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া খাতুন মিলির সভাপতিত্বে। উদ্বুদ্বকরণ প্রশিক্ষণ কর্মশালা প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) জানে আলম।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স(প্রেমতলী হাসপাতালের ডাঃ কায়সার আহমেদ,উপজেলা প্রকৌশলী সাদরুল ইসলাম। উদ্বুদ্বকরণ প্রশিক্ষণটি পরিচালনা করেন, উপজেলা ডেভেলমেন্ট ফ্যাসিলেটেটর (ইউডিএফ) কর্মকর্তা শাহ মহম্মদ জাকীউল বারী। উদ্বুদ্বকরণ প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি বক্তব্যে বলেন, শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য নির্মাণ ও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোকে উদ্যোগ নিতে হবে। নিজস্ব নীতিমালা তৈরি করতে হবে। তাদেরই শ্রমিকের নিরাপত্তার বিষয়টি তদারক করতে হবে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন