১০ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

গোদাগাড়ীতে শিশু পরিবারের মাঝে চারা বিতরণ

প্রকাশিত: ৩০ আগস্ট ২০২১, ৬:৪৫ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
গোদাগাড়ীতে শিশু পরিবারের মাঝে চারা বিতরণ
বিজ্ঞাপন

গোদাগাড়ী প্রতিনিধি : রাজশাহীর গোদাগাড়ীতে সাড়ে ৩ হাজার শিশু পরিবারের মাঝে ফলজ গাছের চারা বিতরণ করা হয়। রোববার দুপুর ২ টায় উপজেলা পরিষদ চত্বরে ওয়ার্র্ল্ড ভিশন বাংলাদেশ, গোদাগাড়ী এপির আয়োজনে। আনুষ্ঠানিকভাবে চারা তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (্ইউএনও) জানে আলম। এ সময় উপস্থিত ছিলেন, ওয়ার্র্ল্ড ভিশন বাংলাদেশ,গোদাগাড়ী এপির ম্যানেজার লাবলু খান, ফিল্ড টেকনিক্যাল গ্রোগ্রাম স্পেশালিস্ট-ইনট্রিগেডট লাইভলিহুড ইফতেখার উদ্দিন আহম্মেদ,প্রোগ্রাম অফিসার শ্যামল এইচ কস্তা ও সঞ্জীব গাইন প্রমূখ।

উল্লেখ্য যে পারিবারিক পুষ্টি চাহিদা পূরন ও পরিবেশের ভারসাম্য রক্ষায় সরকারি বৃক্ষরোপন কর্মসূচীর সাথে মিল রেখে চারা বিতরণ করা হয়। এর আগে যে ৬টি ইউনিয়ন ও ২টি পৌরসভায় ৩ হাজার ৫০০ টি নিবন্ধিত শিশু পরিবারের মাঝে ৩টি করে ফলদ বৃক্ষের চারা (আম ১টি, লেবু ১টি ও পেয়ারা ১টি) বিতরন করা হয়। এ সময় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, সদস্য ও শিশু পরিবারের সদস্য উপস্থিত ছিলেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন