১০ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

বাগমারায় আনসার সদস্যদের খাদ্য সহায়তা প্রদান

প্রকাশিত: ২৯ আগস্ট ২০২১, ৯:৫৬ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
বাগমারায় আনসার সদস্যদের খাদ্য সহায়তা প্রদান
বিজ্ঞাপন

মচমইল থেকে সংবাদদাতা : রাজশাহীর বাগমারার দুস্থ ও অসচ্ছল আনসার ও ভিডিপির সদস্যদের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আনসার ভিডিপির মহাপরিচালকের পক্ষে এই সহায়তা দেওয়া হয়। গতকাল শনিবার সকালে এ উপলক্ষে উপজেলা আনসার ও ভিডিপি দপ্তরের সামনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলার ভারপ্রাপ্ত আনসার ও ভিডিপির কর্মকর্তা খন্দকার মোস্তাফিজুর রহমান ও প্রশিক্ষক নার্গিস আখতার।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকা থেকে নির্বাচিত ৬০জন সদস্যদের মাঝে মহাপরিচালকের কাছ থেকে পাওয়া খাদ্য সহায়তার প্যাকেট তুলে দেওয়া হয়। প্রতিটি প্যাকেটে চাল, ডাল, তেল, আলুসহ ১০দিনের খাবার রয়েছে। মহাপরিচালকের খাদ্য সহায়তা পেয়ে সদস্যরা সন্তোষ প্রকাশ করেন। উপজেলার ভারপ্রাপ্ত আনসার ও ভিডিপি কর্মকর্তা বলেন, মহাপরিচালক মহোদয় এর আগেও সদস্যদের সহায়তা করেছেন। করোনাকালে তিনি সদস্যদের পাশে থেকে মনোবল শক্ত করা ছাড়াও সহায়তার হাত প্রসারিত করেছেন। তাঁর সহায়তায় সদস্যরা খুশি।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন