১০ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

বাগমারায় সাপের কামড়ে বৃদ্ধার মৃত্যু

প্রকাশিত: ২৯ আগস্ট ২০২১, ৯:৫৫ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
বাগমারায় সাপের কামড়ে বৃদ্ধার মৃত্যু
বিজ্ঞাপন

মচমইল থেকে সংবাদদাতা : রাজশাহীর বাগমারায় সাপের কামড়ে এক বৃদ্ধা নারীর মৃত্যু হয়েছে। বৃদ্ধাটির নাম মাজেদা বেগম (৬০)। গতকাল শনিবার ভোরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। মাজেদা বেগম উপজেলার ঝিকরা ইউনিয়নের রায়নগর গ্রামের মৃত আবুল কাশেমের স্ত্রী। স্থানীয় সূত্রে জানাগেছে, শুক্রবার রাতের খাবার খেয়ে নিজ ঘরে ঘুমিয়ে পড়েন মাজেদা বেগম। ঘুমিয়ে থাকা অবস্থায় রাত ২টার দিকে তাকে বিষধর সাপে কাটে।

বিষয়টি বুঝতে পারে এবং পরিবারের সদস্যদের জানায়। সে সময় তারা মাজেদা বেগমেকে নিয়ে স্থানীয় কবিরাজের কাজে যান। সেখানে সুস্থ না হওয়ায় রাতেই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার চেষ্টা করে পরিবারের লোকজন। মেডিকেলে নেয়ার পথে মাজেদা বেগমের মৃত্যু হয়। পরে মাজেদা বেগমের লাশ নিয়ে বাড়ি ফেরেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন