১০ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

আজিজুল আলম বেন্টুর পিতার মৃত্যুবার্ষিকী আজ

প্রকাশিত: ২৯ আগস্ট ২০২১, ৯:৫৪ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
আজিজুল আলম বেন্টুর পিতার মৃত্যুবার্ষিকী আজ
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি : রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং পদ্মাটাইমসের প্রকাশক ও সিইও আজিজুল আলম বেন্টু’র পিতা আলহাজ¦ রুহুল আমিন সরকারের ১২তম মৃত্যুবার্ষিকী রোববার। দিনটি উপলক্ষে রোববার দুপুরে দোয়া মাহফিল ও অসহায়-দুস্থদের মাঝে খাবার বিতরণের আয়োজন করা হয়েছে।

রাজশাহীর বিশিষ্ট ব্যবসায়ী ও জাতীয় চার নেতার অন্যতম শহীদ এএইচএম কামারুজ্জামানের রাজনৈতিক সহকর্মী আওয়ামী লীগ নেতা মরহুম আলহাজ¦ রুহুল আমিন সরকার ২০০৮ সালের ২৯ আগস্ট ইন্তেকাল করেন। আলহাজ¦ রুহুল আমিন সরকারের আত্মার মাগফিরাত কামনা করতে আত্মীয়স্বজন ও শুভাকাঙক্ষীদের কাছে তাঁর পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। মরহুম আলহাজ¦ রুহুল আমিন সরকার ১০ সন্তানের পিতা।

সন্তানদের মধ্যে ৫ ছেলে ও ৫ মেয়ে। এরা হলেন, শহীদ শামসুল আলম, শামসুন নাহার রিনা, তহিদুল আলম বাদল, খায়রুন নাহার ঝর্ণা, রবিউল আলম বাবু, রায়হানা বেগম লভলি, আজিজুল আলম বেন্টু, সাবিনা ইয়াসমিন স্বপ্না, সায়দা আমিন কইলী ও খাদেমুল ইসলাম মাসুম। এদের মধ্যে বড় ছেলে শামসুল আলম ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে শহীদ হন। আলহাজ¦ রুহুল আমিন সরকারের স্ত্রী রাবেয়া খাতুন ইন্তেকাল করেন ২০০২ সালের ১৫ আগস্ট।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন