১০ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

দুর্গাপুরে ইয়াবা ও হেরোইনসহ তিন ব্যবসায়ী গ্রেপ্তার

প্রকাশিত: ২৯ আগস্ট ২০২১, ৯:৫৩ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
দুর্গাপুরে ইয়াবা ও হেরোইনসহ তিন ব্যবসায়ী গ্রেপ্তার
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার, দুর্গাপুর : রাজশাহীর দুর্গাপুরে মাদক বিরোধী পৃথক অভিযানে ইয়াবা ও হেরোইনসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে দুর্গাপুর থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো উপজেলার নান্দিগ্রামের সিরাজ উদ্দিনের পুত্র রহমত আলী (৪৫), দুর্গাপুর পৌর এলাকার সিংগা গ্রামের মুনছুর রহমানের পুত্র মাদক ব্যবসায়ী মাহাবুর রহমান (৩৪), মৃত রিয়াজ উদ্দিনের পুত্র আয়নাল হক (৩৫)। গত শুক্রবার রাতে উপজেলার নান্দিগ্রাম ও পৌর এলাকার সিংগা এলাকা থেকে তাদের আটক করা হয়।

দুর্গাপুর থানা পুলিশ সূত্রে জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ উপজেলার নান্দিগ্রাম এলাকায় অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবা, ১৫ গ্রাম হেরোইন রহমত আলীকে আটক করা হয়। অপরদিকে পৌর এলাকার সিংগা গ্রামে অভিযান চালিয়ে ২ গ্রাম হেরোইন সহ ব্যবসায়ী মাহাবুর রহমান ও আয়নাল হককে আটক করা হয়। দুর্গাপুর থানায় মাদক দ্রব্য আইনে পৃথক দুইটি মামলা দায়ের হয়েছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন