১০ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

গোসল করতে গিয়ে পুকুরে বিষ্ণমুর্তি পেলো বাগমারার লোকজন

প্রকাশিত: ২৮ আগস্ট ২০২১, ৫:২৬ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
গোসল করতে গিয়ে পুকুরে বিষ্ণমুর্তি পেলো বাগমারার লোকজন
বিজ্ঞাপন

মচমইল থেকে সংবাদদাতা : রাজশাহীর বাগমারায় পুকুর থেকে কষ্টি পাথরের বিষ্ণমুর্তি উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে উপজেলার নরদাশ ইউনিয়নের নরদাশ পশ্চিমপাড়ায় একটি পুকুরে গোসল করতে গিয়ে লোকজনের পায়ের সাথে বিষ্ণমুর্তিটি বাধে। পরে সেখান থেকে মুর্তিটি উদ্ধার করা হয়েছে। গত ১১ জুলাই ড্রেজার মেশিন দিয়ে ওই পুকুর সংস্কারের সময় আরো একটি বিষ্ণমুর্তি উদ্ধার করা হয়েছিল। পরে সেটা বাগমারা থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়। স্থানীয় মৎস্যচাষীরা দীর্ঘদিন থেকে লীজ নিয়ে ওই পুকুরে মাছ চাষ করে আসছিল।

স্থানীয় লোকজন অক্ষত অবস্থায় মুর্তিটি নরদাশ ডিগ্রী কলেজের অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুলের নিকট হস্তান্তর করেন। পরে তিনি বাগমারা থানা পুলিশের নিকট খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কুষ্টি পাথরের বিষ্ণমুর্তিটি থানায় নিয়ে যায়। এদিকে উদ্ধারকৃত কষ্টি পাথরের মুর্তিগুলো দেখতে ভিড় করেন শতশত মানুষ। মুর্তি বের হয়েছে এমন খবর পাওয়া মাত্র নিজ চোখে মুর্তিটি দেখতে এবং মোবাইল ফোনে ছবি উঠাতে ব্যস্ত হয়ে পড়েন সবাই। গত এক বছরে বাগমারা উপজেলার বিভিন্ন এলাকা থেকে প্রায় ৭-৮টি কষ্টিপাথরের বিষ্ণমুর্তি উদ্ধার করা হয়েছে।

বিশেষ করে ভারত উপ-মহাদেশের সর্বপ্রথম বাগমারায় দুর্গাপূজোর প্রচলন শুরু হয়। তাহেরপুরের রাজা কংশ নারায়ন রায় বাহাদুর এই দুর্গাপূজা শুরু করেন। ওই সময় বাগমারার বিস্তৃর্ণ এলাকা জুড়ে যে পুকুর বা দীঘি ছিল সে গুলোতেই মুর্তিগুলো বেশি পাওয়া যাচ্ছে। সেই সময়ের মুর্তিগুলো অনেক মূল্যবান। বাগমারা থেকে উদ্ধার হওয়া মুর্তিগুলো আদালতের নির্দেশে জাদুঘরে স্থানান্তার করা হচ্ছে। অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল বলেন, বাগমারায় এক সময় অনেক হিন্দু সম্প্রদায়ের বসবাস ছিল। মুর্তিগুলো বাড়িতে রেখে তারাই পূজা করতো। কালের বিবর্তনে সাথে তারাও কমে গেছে।

তবে ধারনা করা হচ্ছে তাদের ব্যবহৃত সেই মুর্র্তিগুলো বিভিন্ন পুকুরে ফেলে গেছে। অনেক পুরাতন পুকুর খনন বা সংস্কার করতে গেলেই পাওয়া যাচ্ছে এ সকল বিষ্ণমুর্তি। এ ব্যাপারে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাক আহম্মেদ জানান, পুকুর থেকে একটি বিষ্ণমুর্তি পাওয়া গেছে। বিষয়টি স্থানীয়রা পুলিশে জানালে পুলিশ ঘটনাস্থলে পৌঁঁছে মুর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। বিষয়টি মহামান্য আদালতকে জানানো হবে। আদালতের সিদ্ধান্ত মোতাবেক পরবর্তীতে জাদুঘরে স্থানান্তর করা হবে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন