১০ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

বাগমারায় এক নারী মাদক ব্যবসায়ীসহ ৭ জন গ্রেপ্তার

প্রকাশিত: ২৭ আগস্ট ২০২১, ৫:৫৭ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
বাগমারায় এক নারী মাদক ব্যবসায়ীসহ ৭ জন গ্রেপ্তার
বিজ্ঞাপন

মচমইল থেকে সংবাদদাতা : রাজশাহীর বাগমারায় অভিযান চালিয়ে নারী সহ সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের মধ্যে ৬ গ্রাম হেরোইনসহ পারুল বেগম (৪৫)কে গ্রেপ্তার করা হয়েছে। পারুল বেগম উপজেলার তাহেরপুর পৌরসভার চৌকিরপাড়া মহল্লার মঞ্জুর রহমানের স্ত্রী। এদিকে পারুল বেগমের নিকট থেকে হেরোইন ক্রয়কালে দিঘীরপাড়া এলাকার লালমিয়ার ছেলে মুনসুর রহমান (৫৮) এবং দুর্র্গাপুর উপজেলার গোপালপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে পারভেজ হোসেনকে (৩৩) গ্রেপ্তার করা হয়। সেই সাথে ১৬ পিচ ইয়াবা সহ তাহেরপুর পৌরসভার চৌকিরপাড়া মহল্লার মৃত সমসের আলীর মেয়ে কহিনুর বেগম (৫১) নামের আরেক নারী ইয়াবা ব্যবসায়ীকে তাহেরপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই আব্দুর রাজ্জাক সঙ্গীয় ফোর্স সহ তাদেরকে গ্রেপ্তার করেন।

অপরদিকে ২৫ গ্রাম গাঁজা সহ মজনুর রহমানকে (৬০) গ্রেপ্তার করা হয়। মজনুর রহমান উপজেলার ছোটকয়া গ্রামের অসিমুদ্দিনের ছেলে। গাঁজা বিক্রয়কালে বিহানালী বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে পুলিশ জানিয়েছে। এছাড়াও চুরির সাথে জড়িত থাকার অভিযোগে দেউলিয়া গ্রামের ইয়াকুব আলীর ছেলে সেনামুল হক (৩৮) এবং মৃত ইচাহাক আলীর ছেলে খাজা মইনুদ্দীনকে (৪০) গ্রেপ্তার করেছে বাগমারা থানা পুলিশ। বুধবার রাতে উপজেলার বিভিন্ন এলাকার থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাক আহম্মেদ বলেন, মাদক বিরোধী অভিযান চলছে। এ অভিযান অব্যাহত থাকবে।

মাদক ব্যবসায়ের সাথে জড়িতদের আইনের আওতায় আনতে বাগমারা থানা পুলিশ বদ্ধপরিকর। অপরাধী যতো বড়ই প্রভাবশালী হোক তাকে আইনের আওতায় আনা হবে। সেই সাথে নারীসহ গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। এদিকে রাজশাহীর বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাক আহম্মেদ বলেন, মাদক বিরোধী অভিযান চলছে। এ অভিযান অব্যাহত থাকবে।

মাদক ব্যবসায়ের সাথে জড়িতদের আইনের আওতায় আনতে বাগমারা থানা পুলিশ বদ্ধপরিকর। অপরাধী যতো বড়ই প্রভাবশালী হোক তাকে আইনের আওতায় আনা হবে। বাগমারা থানা পুলিশ প্রতিনিয়ত মাদক বিরোধী অভিযান পরিচালনা করছেন। মাদক ব্যবসায়ী হোক কিংবা সেবনকারী হোক সবাইকে আইনের আওতায় আনা হচ্ছে। মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে বুধবার রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে নারীসহ সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন